রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

কাশ্মীরের উরি সীমান্তে উত্তেজনা: নিরাপদ আশ্রয়ে স্থানীয়রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের বিতর্কিত সীমান্ত লাইন অফ কন্ট্রোল (এলওসি) ঘিরে চরম উত্তেজনা চলছে। সীমান্তের উরি অঞ্চলের বাসিন্দাদের বৃহস্পতিবার সকালে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে নিরাপদ আশ্রয় হিসেবে একটি ডিগ্রি কলেজে রাখা হয়েছে। উরি শহরটি শ্রীনগর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এএফপি

ভারতীয় সেনাবাহিনীর বরাতে জানা গেছে, গতরাতে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ছোট অস্ত্র এবং গোলাবারুদের মাধ্যমে তীব্র গোলাগুলি হয়। এর আগে ৬ মে দিবাগত রাতে দু’দেশের মধ্যে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। ভারত তার প্রতিবেশী দেশের ওপর প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালালে এ সংঘাত চরম আকার ধারণ করে। এরপর থেকেই সীমান্তজুড়ে টানা গুলিবিনিময় এবং শেষ পর্যন্ত ভারী আর্টিলারি শেলিং শুরু হয়।

এলওসি ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দারা বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপদ স্থানে রাখা হয়েছে। সীমান্ত উত্তেজনার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও ক্রমেই জটিল হয়ে উঠছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ সহিংসতা যদি আরও বিস্তৃত আকার ধারণ করে, তবে তা গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সরকার ও সেনাবাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি শান্ত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit