রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

লাহোরের মার্কিন কনস্যুলেট কর্মীদের ‘নিরাপদ স্থানে আশ্রয়ের’ নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল সব কর্মীদের ‘নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার’ নির্দেশ দিয়েছেন।

যেহেতু লাহোর এবং তার কাছাকাছি ‘ড্রোন বিস্ফোরণ’ এবং ‘আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের’ খবর রয়েছে। কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, লাহোরের প্রধান বিমান বন্দরের নিকটস্থ কিছু এলাকা কর্তৃপক্ষ খালি করছে বলেও প্রাথমিকভাবে কনস্যুলেট প্রতিবেদন পেয়েছে। ‘সরাসরি সংঘাত হচ্ছে এমন এলাকায়’ থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভব হলে নিরাপদে ওই স্থান ত্যাগ করা এবং সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কনস্যুলেট।

এদিকে পাকিস্তানের ‘বেশ কয়েকটি স্থানে’ বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। ভারত কীভাবে এই সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি।

তবে এর আগে পাকিস্তান দাবি করেছে তারা গত রাত থেকে ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ভারত দাবি করেছে, পাকিস্তান ভারতের বেশ কয়েকটি স্থানে ‘ড্রোন ও ক্ষেপণাস্ত্র’ পাঠিয়েছে। বুধবার (৭ মে) মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে ভারত অপারেশন সিন্দুর চালানোর পর, দিল্লীর কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ।

এরপর থেকেই আলোচনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার ‘এস-৩০০’ এর আদলে বানানো এ প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি কতটা কার্যকর, ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit