শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে নানা আয়োজন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩১ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। সকালে রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

পরে পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সঙ্গীতাঙ্গনের মিলনায়তনের সরোদ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও যুব ইউনিট প্রধান-১ ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, বিআরডিবির চেয়ারম্যান আলী আজম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. মিজানুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার ইমরান হোসেন প্রমুখ।

এ সময় রেড ক্রিসেন্ট অ্যাডহক কমিটির সদস্য মোশাররফ হোসেন বেলাল, ডা. কাজী শান্তুনু সায়হাম অর্নব, আশরাফুল ইসলাম বাবু, মো. তানভীর রুবেল, শাহ আলম পালোয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। এ আয়োজনে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে একটি ফ্রি ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয়। অংশগ্রহনকারিরা সেবার ব্রত নিয়ে রেড ক্রিসেন্টকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit