বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম

ঢাকা টেস্টে হারের পর এবার আইসিসির শাস্তিও পেল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৫ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। আইসিসি ম্যাচ রেফারি প্যানেলের সদস্য জেফ ক্রোউই এই শাস্তি আরোপ করেন। ম্যাচে সময় সমন্বয়ের পরও পাকিস্তান দল নির্ধারিত ওভারের লক্ষ্য থেকে আট ওভার পিছিয়ে থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিং করলে খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। সেই হিসাব অনুযায়ী পাকিস্তান দলকে ৪০ শতাংশ অর্থদণ্ড দিতে হচ্ছে।

এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম বোলিংয়ের জন্য এক পয়েন্ট করে কাটা হয়। সেই হিসেবে পাকিস্তানের মোট ৮ পয়েন্ট কেটে নেয়া হয়েছে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অভিযোগ স্বীকার করে নেয়ায় বিষয়টি নিয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠে দায়িত্বে থাকা আম্পায়ার রিচার্ড কেটলব্রোও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল অভিযোগ উত্থাপন করেন।

ঢাকায় অনুষ্ঠিত ম্যাচটিতে ১০৪ রানের বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে তারা করে ৩৮৬ রান। দ্বিতীয় ইনিংসে লাল সুবজরা ৯ উইকেটের বিনিময়ে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে। তাতে শান মাসুদের দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের। টাইগার বোলারদের তোপে তারা ১৬৩ রানে গুটিয়ে যায়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামীকাল (১৬ মে) সিলেটে অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/ ১৫ মে ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit