রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭ Time View

ডেস্কনিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।

আগামীকাল শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী চাঁদপুর জেলা সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় এক পথসভায় অংশ নেবেন। ওইদিন বেলা ১১টায় বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে তাঁর যাত্রাবিরতির কথা রয়েছে।

এদিকে, সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ পড়েছে। ভাঙ্গা সড়ক মেরামত করা হয়েছে। এখন চলছে মঞ্চ সাজানোর কাজ।

সরেজমিনে বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, মাঠে নেতাকর্মীরা কেউ স্লোগান দিচ্ছেন। কেউ পথসভা ঘিরে প্রস্তুতি সভা করছেন। এদিকে, মঞ্চ সজ্জার কর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। মাঠের পাশে লাগানো হচ্ছে শুভেচ্ছা ব্যানার। মাঠের নিচু অংশে বালু দিয়ে ভরাট করা হচ্ছে।

এদিকে, পথসভার ভেন্যু পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল জলিল, শ্রমিকদল সভাপতি আমির হোসেন ভূঁইয়া ও ভাউকসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বরুড়ার স্থানীয় নেতাকর্মীরা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ককে আরো প্রশস্ত এবং যে মাঠে জনসভা অনুষ্ঠিক হবে সেখানে মিনি স্টেডিয়ামের দাবি তুলেছেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, এই মাঠে প্রধানমন্ত্রী দলের পক্ষ থেকে ২০০১ সালে এসেছিলেন। এবার আসছেন দেশের প্রধান হয়ে। তার আগমনকে কেন্দ্র করে কুমিল্লায় উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ কুমিল্লার আর্থ সামাজিক উন্নয়নে তার ঘোষণা দিবেন।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থল পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গে বৈঠকও হয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২৬/দুপুর ১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit