শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে একই অবস্থানে ট্রাম্প-শি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাম্প্রতিক বৈঠকে তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং  ইরান ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তারা দুজনেই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রাম্প বলেন, ‘আমরা অনেক জটিল সমস্যার সমাধান করেছি, যেগুলো অন্য কেউ হয়তো সমাধান করতে পারত না।’এছাড়া রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক ও বাণিজ্য নিয়েও তিনি বেশ ইতিবাচক মন্তব্য করেছেন।  ট্রাম্প দাবি করেছেন, চীনের সঙ্গে তিনি ‘দারুণ বাণিজ্য চুক্তি’ করেছেন। প্রসঙ্গত,  দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বুধবার (১৩ মে) রাতে বেইজিং পৌঁছান ডোনাল্ড ট্রাম্প।  এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

পরদিন বৃহস্পতিবার (১৪ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।  বৈঠক শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত এবং ‘পুরো বিশ্বই তা দেখছে’। ট্রাম্প ও শি’র মধ্যে দুই ঘণ্টা ধরে বৈঠক চলে, যা নির্ধারিত সময়ের দ্বিগুণ। আলোচনা কেমন হয়েছে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু এক শব্দে বলেছেন- ‘চমৎকার’।  বৈঠক শেষে দুই প্রেসিডেন্ট টেম্পল অব হেভেন পরিদর্শন করেন।

এদিন রাতে বেইজিংয়ে ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং ব্যবসায়ী নেতাদের সম্মানে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন শি জিনপিং।  বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির নেতা তাইওয়ান ও ইরানসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য আপাতত প্রকাশ্যে পাশে সরিয়ে রেখে ব্যবসায়িক চুক্তির দিকেই বেশি গুরুত্ব দেন।

বেইজিংয়ে নিজের রাষ্ট্রীয় সফর শেষ করার অংশ হিসেবে চূড়ান্ত দফার আলোচনায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার (১৫ মে) সাক্ষাৎ করেছেন ট্রাম্প।  বৈঠক শেষে বিশ্বের শীর্ষ এই দুই নেতা বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই নেতৃত্ব কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর তিনি রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেন।  এয়ার ফোর্স ওয়ানে বেইজিং ত্যাগের সময় তাকে জাঁকজমকপূর্ণ বিদায় জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/ ১৫ মে ২০২৬,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit