রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, যা জানা গেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। ভূপাতিত এসব যুদ্ধবিমানের ৩টিই ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট। বুধবার (৭ মে) রাত ১টার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, ভারত তাদের আকাশসীমার ভেতর থেকে হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।

এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও নিশ্চিত করেছেন যে, ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

জিও নিউজের সাথে কথা বলতে গিয়ে পাক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দেওয়ার সময় পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করেছে।

এছাড়া পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও বলেছেন, পাকিস্তানি বাহিনী পাঁচটি ভারতীয় বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর শত্রুদের সামরিক পোস্টও ধ্বংস করেছে।

তিনি বলেন, ভারত জবাবদিহিতা এড়িয়ে গেছে এবং প্রতিশোধ নেওয়ার ব্যর্থ চেষ্টার পর তারা পালিয়ে গেছে। তিনি আরও বলেন, ভারতীয় আক্রমণের ক্ষয়ক্ষতির বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে।

এদিকে মসজিদ, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী তারার। শত্রুর এই ধরনের কর্মকাণ্ডকে তিনি কাপুরুষোচিত বলেও অভিহিত করেছেন।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit