রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

আবারও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা বাকযুদ্ধ এবং কূটনৈতিক টানাপোড়েন এবার রূপ নিচ্ছে সরাসরি সামরিক সংঘাতে। এরইমধ্যে ভারত সম্প্রতি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আবারও প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তান চলমান নিয়ে দ্বিতীয় দিনের মতো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

চলমান অস্থিরতার মধ্যে স্পষ্টভাবে কোনোপক্ষে না গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে সংক্ষেপে মন্তব্য করেছেন।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেছেন, দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক।

ট্রাম্প আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও।

এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি, রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে যা এখন।

গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে বলে দাবি করছে পাকিস্তান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ খুব দ্রুত শেষ হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

তবে, বুধবার (৭ মে) দারাদিন যুদ্ধের উত্তাপ লক্ষ্য করা গেছে দুদেশের মধ্যে। সকাল থেকে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার পর নিজেদের সামরিক বাহিনীকে হামলা জোরদারের অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। ভারতের হামলায় ঝরা প্রতি ফোঁটা রক্তের চরম বদলা নেওয়া হবে বলে ইতোমধ্যে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /সকাল ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit