রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

ইতালি গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে বুধবার (০৭ মে) ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ বুধবার এ কথা জানায়।

এতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ৮ মে থেকে ১৪ মে ইতালি সফর করবেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান ইতালি বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেট্টি’র আমন্ত্রণে আগামীকাল ৮মে-৯ মে পর্যন্ত অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫- এ অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। এছাড়া হাসান মাহমুদ খাঁন ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ১৬ মে দেশে প্রত্যাবর্তন করবেন। সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /সকাল ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit