সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
৪০ বছর পর পাকিস্তান ক্রিকেটে ঘটল এমন ঘটনা এথেন্সে ভয়াবহ দাবানল, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২ খোদ মনোরোগ বিশেষজ্ঞই করলেন আত্মহত্যা, ভুগছিলেন মানসিক বিষণ্নতায় ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক

কুরবানির পশুর বয়স কত হতে হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : কুরবানি ইসলামের শিআর। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের এক বিশেষ বিধান। কুরবানি মিল্লাতে ইবরাহীমীর সঙ্গে উম্মতে মুসলিমার এক মেলবন্ধন। এতে আছে রাব্বুল আলামীনের আদেশের সামনে সমর্পিত হওয়ার মহা দীক্ষা। কুরবানির প্রচলন পৃথিবীর শুরু থেকেই। ইতিহাসের প্রথম কুরবানিতো সুপ্রসিদ্ধ। আদিপিতা আদম আ.-এর দুই পুত্রের কুরবানি। 

কুরআন মাজীদে যার বিবরণ এসেছে এভাবে- আপনি তাদেরকে আদমের দুই পুত্রের কাহিনীটি শুনিয়ে দিন। যখন তারা দুজনে কুরবানি করল এবং একজনের কুরবানি কবুল হল আর অন্যজনেরটি কবুল হল না। তখন সে বলল, আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো মুত্তাকীদেরই কুরবানি কবুল করেন। -সূরা মায়েদা (৫) : ২৭

হাদিস শরীফেও কুরবানি ওয়াজিব হওয়ার প্রমাণ রয়েছে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। 

(সুনানে ইবনে মাজাহ, হাদিস ৩১২৩; মুসনাদে আহমাদ, হাদিস ৮২৫৬)

জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- তোমরা কুরবানিতে ‘মুছিন্না’ ছাড়া যবাই করো না। যদি তা পাওয়া দুষ্কর হয় তবে ৬ মাস বয়সের ভেড়া-দুম্বা যবাই করতে পার। 

(সহীহ মুসলিম, হাদিস ১৯৬৩; সুনানে আবু দাউদ, হাদিস ২৭৯৭; সুনানে ইবনে মাজাহ, হাদিস ৩১৭৯)

ইমাম নববী রহ. বলেন, মুছিন্না হল, ৫ বছর বয়সী উট, ২ বছরের গরু, মহিষ এবং ১ বছর বয়সী ছাগল, ভেড়া বা দুম্বা। – শরহুল মুসলিম, ইমাম নববী ২/১৫৫

মাসআলা: কুরবানির জন্য উট কমপক্ষে ৫ বছর বয়সের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ন্যূনতম ৬ মাস বা তার বেশি বয়সের কোনো ভেড়া বা দুম্বা যদি হৃষ্টপুষ্টতার কারণে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানি করা জায়েয। ৬ মাসের কম হলে জায়েয হবে না।

উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের  কম হলে তা দ্বারা কোনো অবস্থাতেই কুরবানি করা জায়েয হবে না। -ফাতাওয়া খানিয়া ৩/৩৪৮; বাদায়েউস সানায়ে ৪/২০৫-২০৬ 

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit