বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

রমজানে রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : পবিত্র রমজান মাসে মসজিদে নববী’র রিয়াজুল জান্নাহ জিয়ারতের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে, যাতে ইসলামি বর্ষপঞ্জির অন্যতম ব্যস্ত এই মাসে মুসল্লিরা সহজ ও স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন।

রমজানের প্রথম ও দ্বিতীয় দশকে পুরুষরা সকাল ১১টা ২০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত রিয়াজুল জান্নাহতে নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া ফজরের আগে ভোর ২টা থেকে ৫টা পর্যন্ত অতিরিক্ত একটি সময় রাখা হয়েছে।

নারীদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে রাত ১১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত এবং সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত।

আর রমজানের শেষ ১০ দিন, যা সবচেয়ে ফজিলতপূর্ণ সময় হিসেবে বিবেচিত, এই সময়ে পুরুষদের জন্য তিনটি সময় নির্ধারণ করা হয়েছে:

  • সকাল ১১টা ২০ মিনিট থেকে রাত ৮টা
  • রাত ১১টা থেকে ১২টা
  • ভোর ২টা থেকে ৫টা

নারীরা শেষ দশকে ফজরের পর সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত রিয়াজুল জান্নাহতে প্রবেশ করতে পারবেন।

নুসুক অ্যাপে আগাম বুকিং বাধ্যতামূলক

ডিরেক্টরেট অব হলি মস্ক’স অ্যাফেয়ার্স জানিয়েছে, রিয়াজুল জান্নাহতে প্রবেশের জন্য আগাম নিবন্ধন বাধ্যতামূলক। মুসল্লিদের অবশ্যই নুসুক  অ্যাপের মাধ্যমে সময় নির্ধারণ করে আসতে হবে।

কর্তৃপক্ষের ভাষ্য, এই অ্যাপভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা মুসল্লিদের ভিড় এড়িয়ে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে নফল নামাজ আদায় ও প্রিয় নবী (সা.)–এর রওজা মোবারকে সালাম প্রদানে সহায়তা করবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit