রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

শেষ মুহূর্তের গোলে জয় পেল লিভারপুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরুতেই বিপদে পড়েছিল লিভারপুল। ভুল পাসে বল পেয়ে কাউন্টার অ্যাটাক করে নটিংহ্যাম। তবে লিভারপুলের গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা। প্রথমার্ধের বাকি সময়েও ধুঁকেছে লিভারপুল। একের পর এক আক্রমণ করে লিভারপুলকে কোণঠাসা করে রেখেছিল স্বাগতিকরা।

দ্বিতীয় হাফে কিছুটা ছন্দে ফেরে লিভারপুল। তবুও আক্রমণে তেমন ধার ছিল না। লিভারপুল কোচ স্লট বেশকিছু পরিবর্তন আনেন, তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে গোল পাওয়ার আনন্দে মাতে লিভারপুল। হুগো একিটিকের হেড গোলরক্ষক ফেরানোর পর, ডিফেন্ডার ওলা আইনা ক্লিয়ার করতে শট নেন; কিন্তু বল ম্যাক আলিস্টারের গায়ে লেগে জালে জড়ায়।

প্রথম দেখায় মনে হচ্ছিল বল ম্যাক আলিস্টারের পিঠে লেগেছে, কিন্তু ভিএআরের বারবার দেখে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। এই আর্জেন্টাইন মিডফিল্ডার অবশ্য পরে ইশারা করতে থাকেন যে, বল তার পিঠের ওপরের অংশে লেগেছে। বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ম্যাক আলিস্টার ও তার দলের সব হতাশা কেটে যায় একটু পরই। খুব কাছ থেকে শটে দলকে জয়ের আনন্দে ভাসান আর্জেন্টাইন এই তারকা। ২৭ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit