শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদের মায়ের মৃত্যু বিভিন্ন মহলের শোক

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ এর মমতাময়ী মা সোনাভান বেগম (৯০) ইন্তেকাল করেছেন। “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । রোববার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে তিনি শহরের উপজেলা পাড়ার নিজ বাস ভবণে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি স্বামী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মরহুমার বড় ছেলে মাওলানা গোলাম মোরশেদ চৌগাছা উপজেলা জামায়াতের আমীর।

মরহুমার বড় ছেলে জানান, মা বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। রোববার সন্ধ্যায় মা এ পৃথিবীর সফর শেষ করে পরপারে পাড়ি দেন। তিনি মায়ের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। এদিকে এ মহিয়সী নারীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ, উপজেলা জামায়াতের নায়েবী আমীর মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, মাস্টার রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দীন, জামায়াত নেতা অধ্যক্ষ ড. আলা উদ্দীন, অধ্যক্ষ আব্দুল লতিফ, অধ্যক্ষ কারুজ্জামান, মাওলানা আব্দুর রহমান, আব্দুল কাদের, মাওলানা আবু সাঈদ, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিম, মাওলানা আজাদ হুসাইন, মাওলানা সামছুর রহমান, হাফেজ আসাদুজ্জামান মুক্ত প্রমুখ। সোমবার সকাল ১১ টায় চৌগাছা সরকারি শাহাদৎ মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পৌর শহরের ইছাপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit