শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ভারতীয় ফেনসিডিলসহ রতন চন্দ্র (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক রতন চন্দ্র জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চড়া কেশবপুর গ্রামের বুদা চন্দ্রের ছেলে। রবিবার বিকেলে সদর উপজেলার অবদা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, আটক রতন চন্দ্র দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন। পাঁচবিবি উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিল নিয়ে বাইসাইকেল যোগে এক মাদক কারবারি জয়পুরহাট শহরে দিকে আসছে এমন গোপন খবর পেয়ে অবদা এলাকায় অভিযান চালানো হয়।

এসময় তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ১০ বোতল ফেনসিডিল সহ রতন চন্দ্রকে আটক করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit