শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বিমান বাহিনী প্রধানের সাথে মোদির বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর আগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সাথে আলাদা বৈঠক হয় মোদির। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এপি সিং এর সাথে দেখা করলেন মোদি। এছাড়া গত সপ্তাহে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাথেও দেখা করেন মোদি।

 
যদিও বৈঠকের আনুষ্ঠানিক বিবরণ গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, তবে এটিকে ২২ এপ্রিলের হামলার প্রতিক্রিয়া নিয়ে চলমান আলোচনার অংশ হিসাবে দেখা হচ্ছে। 
 
যেখানে বন্দুকধারীরা পহেলগামে একদল পর্যটকের উপর গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে। এই হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে দেশ দুটি পাল্টাপাল্টি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে। 
 
পাকিস্তান এর আগে দাবি করেছে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে, ভারত ইসলামাবাদে সামরিক আক্রমণ চালাতে পারে।  প্রধানমন্ত্রী মোদি এই সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত এক উচ্চ-স্তরের বৈঠকে প্রতিরক্ষা নেতৃত্বকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, ভারতীয় সশস্ত্র বাহিনীর আক্রমণের প্রকৃতি, লক্ষ্যবস্তু এবং সময় নির্ধারণের ‘সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ রয়েছে।
 
এছাড়া হামলার পর সর্বদলীয় বৈঠক ডেকেছিল ভারত সরকার।  আগের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
 
২০১৬ সালে, জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতীয় সৈন্যদের উপর হামলার পর এবং ২০১৯ সালে পুলওয়ামা বোমা হামলার পর বালাকোটে ভারত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালায়।
 
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit