শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী সালেম বিন বুরাইক

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সালেম বিন বুরাইককে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি।  

ডিক্রির দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারের সদস্যরা তাদের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুসারে তাদের কাজ চালিয়ে যাবেন।এদিন সকালে পদত্যাগের ঘোষণা দেন আহমেদ বিন মুবারক।  তিনি ব্যাখ্যা করেন, তার মেয়াদকালে তিনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, ‘বিশেষ করে বেশ কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে, সেইসঙ্গে বিলম্বিত মন্ত্রিসভা রদবদল থেকেও বাধা দেওয়া হয়েছে।’

দেশটির সরকারের সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির সঙ্গে ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ। এর আগে, সরকারের মন্ত্রিসভার অন্তত ১২ মন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধানকে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি প্রধানমন্ত্রী অনুরোধ প্রত্যাখ্যান করেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল নেয় এবং দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করে। হুথিদের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সরকার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে পালিয়ে যেতে বাধ্য হয়। বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশটির বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর হাতে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit