শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গোয়েন্দা সংস্থা থেকে হাজার হাজার কর্মী ছাঁটাই করছেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন ধনকুবের ইলন মাস্ককে নিয়ে দেশটির বিভিন্ন সরকারি দফতরে বাজেট কমানোর নামে কাটছাঁট শুরু করেন ট্রাম্প। এতে এখন পর্যন্ত দুই লাখেরও বেশি কর্মকর্তা চাকরি হারিয়েছেন। 

এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও অন্যান্য গোয়েন্দা সংস্থায় বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে চমকে উঠেছে গোটা নিরাপত্তা মহল।
 
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ১২০০ কর্মকর্তা ছাঁটাই করা হবে। একই সঙ্গে গোয়েন্দা বিভাগের অন্যান্য শাখা থেকেও কয়েক হাজার জনকে ছাঁটাই করা হবে বলেও জানানো হয়। ট্রাম্পের আমলে এখন সিআইএ প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন জন র‌্যাটক্লিফ। গোয়েন্দা বিভাগের সংস্কারে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন।
 
বিশ্লেষকরা বলছেন, এই ছাঁটাই শুধু কর্মসংস্থান নয়, গোয়েন্দা কাঠামোর গভীর জটিলতাও তৈরি করতে পারে। বিশেষ করে এমন সময়ে যখন চীনের উত্থান, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
 
খরচ কমানোর নামে গোয়েন্দা কাঠামো ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত বিশ্ব নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রশ্নের মুখে ফেলতে পারে। এমন পদক্ষেপ শুধু দেশের ভিতরে নয়, বাইরেও মার্কিন গোয়েন্দা তৎপরতার সক্ষমতায় ফেলতে পারে বড় প্রভাব।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit