শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (৩ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ভারত সরকার।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রফতানির সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 
প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ব্যতিক্রমের ক্ষেত্রে ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
 
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান থেকে সরাসরি খুব বেশি পণ্য ভারতে আসে না। তবে কিছু পণ্য পরোক্ষ চ্যানেলে বা তৃতীয় দেশ হয়ে ভারতে প্রবেশ করত। পরোক্ষ চ্যানেলেও যাতে কোনো পাকিস্তানি পণ্য ভারতে প্রবেশ না করে, তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করছে নরেন্দ্র মোদির সরকার।
 
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে থেকে প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন।
 
নয়াদিল্লি এই হামলার জন্য পরোক্ষভাবে ইসলামাবাদকে দায়ী বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানিচুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল করা এবং ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা। এ ঘটনার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও।
 
সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানও এই হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেয়ার প্রস্তাব দিয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit