শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ইয়ামাল, ‘তু নে কামাল কিয়া’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলানার মাঠে ৩-৩ গোলে ড্র হওয়া চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের ধ্রুপদী দ্বৈরথে সেরা পারফরমার ইন্টার মিলানের ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস। নিজে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থ মার্কাস থুরামের গোলে অবদান রেখে তিনি ম্যাচসেরা। কিন্তু ফুটবলবিশ্বে খবরের শিরোনামে ২৯ বছর বয়সি ডামফ্রিস নন। তার হাঁটুর বয়সি লামিনে ইয়ামাল। 

বার্সেলোনার হয়ে নিজের শততম ম্যাচে ২১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়া দলকে পথে ফেরাতে অবিশ্বাস্য এক মাস্টার ক্লাস পারফরম্যান্স উপহার দেন ১৭ বছর বয়সি উইঙ্গার ইয়ামাল। বাঁ পায়ের ঝলকে চোখ ধাঁধানো এক গোলে ব্যবধান কমানোর পর ক্ষণে ক্ষণে ইন্টারের রক্ষণ ভেদ করে দুবার পোস্ট কাঁপান এই স্প্যানিশ বিস্ময়। বার্সার জার্সিতে ১০০ ম্যাচে তার গোল হলো ২২টি।

ইয়ামালের জাদুকারী পারফরম্যান্সে গত বুধবার রাতে বার্সার মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ইন্টার। মঙ্গলবার মিলানের সান সিরোয় ফিরতি লেগে মহারণের নিষ্পত্তি হবে। জানা যাবে ফাইনালের টিকিট কারা পেতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়া ইয়ামালে মুগ্ধ সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালের গোলের ছবি পোস্ট করে ম্যানসিটির গোলমেশিন আর্লিং হলান্ড লিখেছেন, ‘এই ছেলেটা অবিশ্বাস্য।’ 

প্রতিপক্ষ ইন্টার কোচ সিমোনে ইনজাগি বলেছেন, ‘লামিনে এমন এক প্রতিভা, যা ৫০ বছরে একবারই দেখা যায়।’ এমন একজনকে দলে পেয়ে ভাগ্যকে ধন্যবাদ দিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘লামিনে আমার ও বার্সেলোনার জন্য আশীর্বাদ। সে সত্যিকারের জিনিয়াস। …এখন মিলানে আমাদের জিততে হবে। ম্যাচটি ফাইনালের আগে আরেকটি ফাইনাল।’

চ্যাম্পিয়ন্স লিগের আরেক সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। ইউরোপা লিগে অবশ্য ইংলিশদের জয়জয়কার। দেখা যেতে পারে ‘অল ইংলিশ’ ফাইনাল। বৃহস্পতিবার ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে প্রথম লেগে বিলবাওকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে ম্যানইউ। অপর ম্যাচে বোদোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে টটেনহাম। এছাড়া কনফারেন্স লিগের শেষ চারের প্রথম লেগে জুরগার্ডেনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit