রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শার্শার সীমান্তে দেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০০ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ২মে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শার্শার ধান্যখোলা জেলেপাড়া থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কোনো অপরাধীকে আটক করা পারেনি। বিজিবি জানান, শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলাম এর নেতৃত্বে টহলদল জেলেপাড়া নামক স্থানে ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা হয়েছে।

এ ব্যাপারেবেনাপোলপোর্ট থানায় একটি মামলা হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এটি একটি রাইফেলের গুলি। সাধারণত ৮ এমএম মাউসার (বা ৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবার হিসেবে পরিচিত। এই গুলি ভারতের মহারাস্ট্রের পুনের খড়কি এলাকায় অবস্থিত সরকারি পুরনো অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্রের। এখান থেকে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য জন্য বিভিন্ন ধরনের কার্তুজ ও অস্ত্র তৈরি করা হয়ে থাকে। উদ্ধারকৃত গুলিগুলো সাধারণত ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪০-১৯৭০ সালের মধ্যকার সময় ব্যবহৃত হত।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কি ভাবে ধান ক্ষেতের মধ্যে আসলো এবং এ ঘটনার সাথে কারা জড়িত সে ব্যাপারে তদন্তে নেমেছে বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

 

 

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit