বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ভেটেরিনারি অবহেলায় হাতি শাবকের মৃত্যু? তদন্ত দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে চার মাস বয়সী মাতৃহীন হাতি শাবকটি মারা গেছে। স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালের সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা এবং যথাযথ চিকিৎসা না নেওয়ার কারণেই হাতি শাবকটির মৃত্যু হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ভেটেরিনারি সার্জন ডা. খাতেম জুলকার নাইন জানান, “দায়িত্বে অবহেলার অভিযোগ সত্য নয়। আমাদের কর্মীরা শাবকটিকে নিবিড় পরিচর্যায় দেখভাল করছিলেন। একদিন বয়সী শাবকটিকে গত ৫ জানুয়ারি পার্কে আনার পর থেকে নিয়মিত ল্যাকটোজেন-১ পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হতো।”

হাতি শাবকের মৃত্যুর পর চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিনের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। তিনি জানান, বয়স অনুপাতে শাবকটির রোগ প্রতিরোধক্ষমতা গড়ে ওঠেনি। ময়নাতদন্তে শরীরে ভাইরাল ইনফেকশনের অস্তিত্ব পাওয়া গেছে।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে ডুলাহাজারা সাফারি পার্কের ভেতরেই শাবকটির মৃতদেহ মাটিচাপা দেওয়া হয়।

বনকর্মীরা খবর পেয়ে শাবকটিকে উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী (ভেটেরিনারি) হাসপাতালে হস্তান্তর করেন।

গত ২৪ এপ্রিল ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে সাফারি পার্কের অন্যান্য অব্যবস্থাপনার পাশাপাশি হাতি শাবকটির যত্নের ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়েছিল।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit