মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি এখনো অনাস্থা ইরানের! নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে : নবনির্বাচিত প্রধানমন্ত্রী নতুন রূপে আসছে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

শ্রীলংকাকেও হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। একই দিনে কলম্বোয় শ্রীলংকাকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় যুবাদের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৩৯ রানে হারায় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। 

বুধবার কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান।

শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রানের পুঁজি দাঁড় করায় ইয়াং টাইগাররা। ৮৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এ ছাড়া ৩৮ বলে ২৪ রানে টিকে ছিলেন রিজান। 

২২ ওভারে ১৬০ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশি বোলারদের তোপের মুখে যায় শ্রীলংকা। সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে বৃষ্টির আগে ২২ ওভারে ৭ উইকেটে ১২০ রান তুলতে পারে শ্রীলংকা। এরপর আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। 

এই জয়ে ছয় ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit