শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জিম্বাবুয়েকে বিপাকে ফেলে চা বিরতিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে রানের পাহাড়ে চাপা দেওয়া হয়ে গেছে। এবার বোলারদের পালা। প্রথম ইনিংসে বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলামই এগিয়ে এলেন। জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিলেন। আর তাতে চা বিরতির আগেই সফরকারীরা পড়ে গেছে বিপাকে। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। ইনিংসটা তারা ধীরে সুস্থে গড়তে চেয়েছিল সফরকারীরা, যেন চা বিরতির আগে বড় কোনো ক্ষতি না হয়। প্রথম ছয় ওভারে তাই এসেছিল মোটে ৮ রান। 

তাইজুল সামনে চলে এলেন এরপরই। অফ স্টাম্পের বাইরে টসড আপ ডেলিভারি করেছিলেন ব্রায়ান বেনেটকে। সে বলটা তাড়া করতে যান বেনেট। তা ব্যাটের বাইরের কানায় লাগে, চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সাদমান ইসলাম কোনো ভুলচুক করেননি, লুফে নেন ক্যাচটা। এর এক বল পরই বাংলাদেশকে আবার উল্লাসে ভাসান তাইজুল। তার একটা সোজা বল ডিফেন্ড না করে ছেড়ে দেন নিক ওয়েলশ। সেটা গিয়ে সোজা আঘাত হানে তার প্যাডে। আম্পায়ার শুরুতে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি। তবে বাংলাদেশ রিভিউ নেয়। সেখানে দেখা যায় বলটা গিয়ে আঘাত হানত অফ স্টাম্পের মাথায়। ৮ রানে দ্বিতীয় উইকেট খুইয়ে বসে জিম্বাবুয়ে। 

এরপর চা বিরতির আগ পর্যন্ত দলকে আরও বিপদে পড়ার হাত থেকে রক্ষা করেন শন উইলিয়ামস আর বেন কারান মিলে। দুজন মিলে ১৫ বল খেলেছেন বিরতির আগ পর্যন্ত। ২ উইকেট হারিয়ে ১৭ রান নিয়ে জিম্বাবুয়ে গেছে চা বিরতিতে। এর আগে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ৬ উইকেটে ভর করে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর সাদমান ইসলামের সেঞ্চুরিতে দারুণ ভিত পায় দল। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আর তাইজুল ও তানজিম সাকিবের ক্যামিওতে ভর করে বাংলাদেশ পেয়ে যায় ২১৭ রানের বিশাল লিড। ইনিংস শেষ করে ৪৪৪ রান তুলে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit