রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ডিপিএল শেষে আবেগঘন বার্তা তাওহীদ হৃদয়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে একের পর এক নাটকীয়তা হয়েছে। দুই দফায় হৃদয়ের শাস্তি কমানো হয়েছে, আবার বাড়ানোও হয়েছে। এ নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। পরবর্তীতে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমে আবারও নতুন করে নিষেধাজ্ঞা পান তিনি। যে কারণে আজকের ম্যাচে আবাহনীর বিপক্ষে খেলতে পারেননি তিনি। 

অলিখিত ফাইনালে আজ মোহামেডানকে হারিয়েছে আবাহনী। এই ম্যাচের পর নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক সময়ের ঘটনাবলি নিয়ে মুখ খুলেছেন তাওহীদ হৃদয়। তবে সবকিছু খোলাসা করে বলেননি। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন হৃদয়। সেখানে তিনি লিখেছেন, ‘এবারের প্রিমিয়ার লীগে ২২ গজের বাহিরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেলো মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতোটা মোহামেডান করেছে। প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়ত একপক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয়না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি।’  
 
 

তিনি আরও লিখেছেন, ‘একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনি হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেনো পারছি না তা নাহয় পরেই বলবো!! নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেন ছোট বা অপমানিত না হয় সেজন্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ‍্য করতে হয়, হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে।’ 

তামিম ইকবালের অনুপস্থিতিতে মোহামেডানের নেতৃত্বভার পেয়েছিলেন হৃদয়। নিষেধাজ্ঞার পরও তাকে খেলাতে সবরকম চেষ্টা করে গেছে মোহামেডান। তাই সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন এই ক্রিকেটার। ‘মোহামেডানের কর্তৃপক্ষ প্রত্যেকটি ম্যাচে আমাকে উপস্থিত রাখার জন্য যে চেষ্টা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ প্লেয়ার, শ্রদ্ধেয় কোচ, সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা।’ 

 
ডিপিএলের সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখিয়েছিলেন হৃদয়। এরপর তাকে শুনানিতে ডাকা হয়েছিল, তবে তিনি আসেননি। পরে লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার নামের পাশে। ডিমেরিট পয়েন্ট ৮ হওয়ায় ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন হৃদয়। এ কারণেই আবাহনীর বিপক্ষে খেলা হয়নি তার।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/রাত ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit