শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোন পরিস্থিতিতে ‘মুজিব’ সিনেমা করেছে, তার উত্তর তিশা দিতে পারবে: ফারুকী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : আজ সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে, ওই সময়ে (সরকারে না থাকার সময়ে) আপনি বা আপনার পরিবার থেকে এমন কোন কাজ করেছেন, যেটাতে এখন আপনার মনে হয় এটা করা ঠিক হয়নি?প্রশ্নটি বুঝে উঠতে না পারায় এ সময় মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিককে পরিষ্কার করে প্রশ্নটি করতে বলেন। তখন প্রশ্ন রাখা হয়, ওই সময়ে ‘মুজিব’ সিনেমায় তিশা বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন, এখন কী আপনার মনে হয় আপনার পরিবারের সেই সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি?

 এমন প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘প্রত্যেকে তার প্রফেশন লাইফের ব্যাপারে স্বাধীন। পাল্টা প্রশ্ন করে ফারুকী বলেন, আপনি কী এমন মনে করেন, আমরা এমন সমাজে বাস করছি যেখানে; আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেয়ার আগে আমি আমার স্ত্রীর অনুমতি নেব। আমি এমনটা মনে করি না। এটা তার প্রফেশন। সে তার সিদ্ধান্ত নিয়েছে; উনি (তিশা) উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে, কেন তাকে এটা (মুজিব সিনেমা) করতে হয়েছে।

উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit