রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্ক বিনোদন : প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্য। এই ইস্যুতে এবার মুখ খুললেন বলিউড তারকা সালমান খান। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছেন, তাদের ন্যায্য দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের পথে এগোনো উচিত।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান খান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন ও শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রশংসার দাবিদার।

তবে তিনি একইসঙ্গে সতর্ক করে বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়। তার ভাষ্য, প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে বিভাজন বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কাম্য নয়।

সালমানের মতে, এই সংকট শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি সমস্যা। তাই এটি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এদিকে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী দিল্লিতে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। একই সঙ্গে সমাজকর্মী সোনম ওয়াংচুকও অনশনে বসেছেন। বুধবার যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করছে, অন্যদিকে সরকার বলছে, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত।

উল্লেখ্য, সালমান খানের আগে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও প্রকাশ রাজও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। ফলে প্রশ্নপত্র ফাঁসের এই ইস্যু এখন শুধু রাজনীতি বা শিক্ষাঙ্গনেই সীমাবদ্ধ নেই, আলোচনায় এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনও।

কিউএনবি/অনিমা/২৩.০৭.২০২৬/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit