শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যে অচলঅবস্থা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাবে মূল্যস্ফীতি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আর এসব কিছুর প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে।

বুধবার (২২ জুলাই) দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর আজ বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স ৪,১০৩.৩৯ ডলারে নেমে আসে। আগের দিন এটি ৪,১৬৫.৮৭ ডলারে পৌঁছেছিল, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ ছিল। একই সঙ্গে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ কমে ৪,১০৬.৪০ ডলারে দাঁড়িয়েছে।=

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ইরান ও ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে নতুন হামলা এবং লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় তেলের দাম ছয় সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা জোরালো হয়েছে।

ইন্ডাসইন্ড সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট জিগার ত্রিবেদী বলেন, তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে এবং ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।

আগামী সপ্তাহে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে বলে বাজারে ধারণা থাকলেও, চলতি বছরের শেষ নাগাদ অন্তত একবার সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৭৭ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতুগুলোর মধ্যেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১.৩ শতাংশ, প্লাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ কমেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit