সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

এমপি গাজী নজরুল এখন কোথায়?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বর্তমান অবস্থান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দল থেকে বহিষ্কারের পর তিনি কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না তার স্বজন বা দলীয় নেতারা।

গাজী নজরুল ইসলামের দুই ঘনিষ্ঠ আত্মীয় জানান, ভিডিও প্রকাশের পর থেকেই তিনি কারো সঙ্গে যোগাযোগ করছেন না। এমনকি তার দীর্ঘদিনের পরিচিত ও ঘনিষ্ঠ ব্যক্তিরাও তার অবস্থান সম্পর্কে অবগত নন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বলেন, নজরুল এখন কোথায় আছেন, তা আমাদের জানা নেই। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে কিছু বলতে চাইছেন না। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে গাজী নজরুল ইসলামের সঙ্গে দলের কোনো যোগাযোগ হয়নি। তবে তার পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নজরুল বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। ধারণা করা হচ্ছে, তিনি নিজ উদ্যোগে কোথাও অবস্থান করছেন।

গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো প্রকাশের পর বিষয়টি রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। নৈতিক স্খলনের অভিযোগে নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে তার দল। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান (এমপি)। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে আরও বলা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit