সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

স্পোর্টস ডেস্ক :  ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপের ম্যাচে ভারতীয় ওপেনার শেফালি ভার্মাকে আউট করে প্যাভিলিয়নের পথ দেখানোর অঙ্গভঙ্গি করেছিলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে এবার শাস্তি পেয়েছেন তিনি। তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

দুবাইয়ে শনিবার অনুষ্ঠিত ম্যাচে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে ঘটনাটি ঘটে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নিজেই ক্যাচ নিয়ে শেফালি ভার্মাকে আউট করেন। এরপর উদযাপনের সময় শেফালিকে প্যাভিলিয়নের দিকে যাওয়ার ইঙ্গিত করেন তিনি।

সোমবার ফাতিমার শাস্তির বিষয়টি জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, কোনো ব্যাটারকে আউট করার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ, যা তাঁকে অপমান করতে পারে কিংবা আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় উসকে দিতে পারে।

ফাতিমা নিজের ভুল স্বীকার করে আইসিসির ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৫৬ রানের লক্ষ্য দিতে পারে পাকিস্তান। সেই লক্ষ্য ভারত ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়।

পাকিস্তানের হয়ে বল হাতে অবশ্য ফাতিমাই ছিলেন সবচেয়ে সফল। ভারতের তিনটি উইকেটই নেন তিনি। তবে তাঁর দল শেষ পর্যন্ত বড় ব্যবধানে ম্যাচটি হেরে যায়।

ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের শাস্তির ফলে ফাতিমার ডিমেরিট পয়েন্টের সংখ্যাও বেড়েছে। গত ২৪ মাসে এটি তাঁর দ্বিতীয় অপরাধ হওয়ায় তাঁর শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে এখন মোট দুটি ডিমেরিট পয়েন্ট রয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit