রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি এক সঙ্গে দেখা হতে পারে দুই মহাতারকার শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে আকাশ, ইন্দোনেশিয়ায় ৩০১ ফ্লাইট ব্যাহত মেসির বিদায়ি ম্যাচ নিয়ে রহস্য, অপেক্ষায় ভক্তরা পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর

মেসির বিদায়ি ম্যাচ নিয়ে রহস্য, অপেক্ষায় ভক্তরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। এতে বিশ্বজুড়ে কোটি ভক্ত এখন এই কিংবদন্তির একটি রাজকীয় বিদায়ি ম্যাচের অপেক্ষায় দিন গুনছেন।

গেল ৩১ আগস্ট মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তারপর থেকেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার জন্য বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম বোলিভিপের তথ্য অনুযায়ী, এএফএ সেপ্টেম্বর বা তার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে ২-৩টি প্রীতি ম্যাচের আয়োজন করার জন্য কাজ করছে। ম্যাচগুলো বুয়েনস আইরেস, কর্ডোবা বা মেসির নিজের শহর রোজারিওতে আয়োজনের পরিকল্পনা চলছে। তবে প্রতিপক্ষ এখনো নিশ্চিত করা হয়নি। শুরুতে এশিয়া সফরের অংশ হিসেবে চীনে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। তবে মেসি অবসর নেওয়ায় তার খেলার নিশ্চয়তা না পেয়ে চীনা স্পন্সর ও আয়োজকরা চুক্তি থেকে পিছিয়ে আসে। ফলে এএফএ এখন ঘরের মাঠেই বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে।

বোর্ডের পক্ষ থেকে খসড়া পরিকল্পনা সাজানো হলেও, মেসি নিজে এই ম্যাচে খেলবেন নাকি কেবল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—তা এখনও নিশ্চিত নয়। চূড়ান্ত সূচির জন্য মেসির সবুজ সংকেতের অপেক্ষা করছে এএফএ। ভক্তদের একটি বড় অংশ চান মেসি যেন তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি আর্জেন্টিনার ঘরের মাঠে খেলেন, যেখানে তিনি সমর্থকদের সামনে সরাসরি বিদায় নিতে পারবেন। 

এদিকে কিছু কিংবদন্তিকে সম্মান জানাতে একটি বিদায়ী ম্যাচই যথেষ্ট হতে পারে, কিন্তু মেসির মতো একজন কিংবদন্তির জন্য তা যথেষ্ট নয়। তাই, মনে হচ্ছে আর্জেন্টিনা একটিমাত্র বিদায়ী ম্যাচের পরিবর্তে একটি বিদায়ী সফরের আয়োজনও করা হতে পারে বলে জানা গেছে। যেহেতু আর্জেন্টিনার কোনো ফুটবল ভক্তই আলবিসেলেস্তের জার্সিতে মেসির শেষ ম্যাচটি দেখতে চাইবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit