শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

এক সঙ্গে দেখা হতে পারে দুই মহাতারকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ফুটবলার কে? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো। ২১ বছরের ফুটবলজীবনে এই প্রশ্নটা সব সময় তাড়া করে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দুইজন একে অপরের বিরুদ্ধে খেলেছেন ৩৭ বার। ১৩ বার ব্যালন ডি’অর নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তারা। সব কিছু ঠিক থাকলে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ দুই ফুটবলারকে একইসঙ্গে খেলতে দেখা যেতে পারে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, ‘লা আলবিসেলেস্তে’র সাবেক ফুটবলার কার্লোস তেভেজ বিদায়ী ম্যাচ খেলতে চলেছে। তিনি লা বোম্বোনেরায় ম্যাচ আয়োজনের বিষয়ে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে কথা বলেছেন। তেভেজের সঙ্গে অতীতে একসঙ্গে খেলেছেন রিকেলমে। তিনি এই ম্যাচে খেলতে রাজিও হয়েছে। তবে তেভেজ চান, সেই দলে একসঙ্গে মেসি ও রোনালদোকে পেতে। 

অনেকের আশা, মেসি-রোনাল্ডোর সঙ্গে এখনও যোগাযোগ থাকায় তাদের রাজি করিয়ে ফেলবেন তেভেজ। সেটা হলে ইতিহাস হবে। আড়াই দশকের প্রতীক্ষার অবসানও হবে দর্শকদের কাছে। এখন দেখার দুই মহাতারকাকে ছাড়পত্র পান কিনা। এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, “মেসি ও রোনাল্ডোকে একসঙ্গে দেখতে চাই। চাই ওরা একসঙ্গে খেলুক। আমি ওদের নিয়ে আসব।” তবে কেবল মেসি-রোনাল্ডো নন, এই ম্যাচে দেখা যেতে পারে জিয়ানলুইগি বুফোঁ, লিয়োনার্দো বোনুচ্চি, জিয়োর্জিও চিয়েলিনি, এডউইন ফান ডার সার প্রমুখ।

বোকা জুনিয়র্সের হয়ে তৃতীয় দফায় খেলার পর ২০২১ সালে অবসর নিয়েছিলেন তেভেজ। এখন পাঁচ বছর পর, বিদায়ী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। রিকেলমের সবুজ সংকেত পাওয়ায় ম্যাচ অফিসিয়ালরা এখন ম্যাচটির তারিখ চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা করছেন। যে সময়টা বোকা জুনিয়র্সের ম্যাচ থাকবে না, সেই সময় কোনও তারিখ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, প্রায় ৬০ জন ফুটবলারের এই ম্যাচে থাকার কথা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit