রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

বিনোদন ডেস্ক  : হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনডেয়া তার নতুন ছবি ‘দ্য ওডিসি’-র লন্ডন প্রচারণায় তিন হাজার বছর পুরোনো ইরানি প্রত্নতাত্ত্বিক স্মারক দিয়ে তৈরি এক জোড়া কানের দুল পরে জোর বিতর্কের মুখে পড়েছেন। ক্রিস্টোফার নোলানের এই মহাকাব্যিক ছবির প্রচারণায় গ্রিক দেবীর নান্দনিক রূপে জেনডেয়ার উপস্থিতি প্রশংসিত হলেও, অত্যন্ত প্রাচীন ঐতিহাসিক সম্পদকে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে ব্যবহারের ঘটনাটি নেটদুনিয়ায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

ছবিটির অফিশিয়াল ফটোশুটের জন্য জেনডেয়া ফরাসি ফ্যাশন হাউস ‘জাকমুস’-এর শুভ্র পোশাকের সঙ্গে লন্ডনের প্রখ্যাত জুয়েলারি ডিজাইনার গ্লেন স্পিরোর তৈরি কানের দুলজোড়া পরিধান করেন। দুলটিতে ব্যবহৃত স্বর্ণের মেডেলিয়নগুলো মূলত খ্রিষ্টপূর্ব ১ম সহস্রাব্দের, যা উত্তর-পশ্চিম ইরানে উদ্ধার হওয়া ঐতিহাসিক ‘জিভিয়ে গুপ্তধন’-এর অংশ। 

গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ব্যারন লন্ডন’-এর দাবি, প্রাচীন এই স্মারকের মূল কাঠামোর কোনো ক্ষতি না করে অত্যন্ত সুরক্ষিত উপায়ে এটি গহনায় রূপ দেওয়া হয়েছে, যাতে ঐতিহাসিক এই কারুশিল্পের সম্মান বজায় থাকে।

তবে জেনডেয়া এবং তার স্টাইলিস্ট ল রোচের এই ফ্যাশন নির্বাচনকে ইতিবাচকভাবে গ্রহণ করেনি সচেতন মহল। একাংশের মতে, ৩ হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্মারক ব্যক্তিপর্যায়ে ফ্যাশনের কাজে ব্যবহার না করে জাদুঘরে সংরক্ষণ করা উচিত কিংবা ইরানের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য ব্যবহারের ঘটনাটিকে অনভিপ্রেত ও উপনিবেশবাদী আচরণের প্রতীক বলেই মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য ওডিসি’-তে জেনডেয়াকে গ্রিকদের জ্ঞানের দেবী ‘অ্যাথিনা’র চরিত্রে দেখা যাচ্ছে। এই বিগ বাজেট চলচ্চিত্রে তার পাশাপাশি আরও অভিনয় করেছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, লুপিতা নিয়ংও এবং ক্যাট ব্লানচেটের মতো তারকা অভিনেতারা।

সূত্র: পিপল ডট কম

কিউএনবি/অনিমা/২৩.০৭.২০২৬/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit