সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

অমর নায়ক সালমান শাহর জন্য শাকিব খানের প্রার্থনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। আজ তার ৩০তম মৃত্যুবার্ষিকী। এদিনে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পক্ষ থেকে সালমান শাহকে স্মরণ করে একটি ফটোকার্ড প্রকাশ করেছেন তিনি।

সেখানে সালমান শাহর জন্য প্রার্থনা করে লেখা হয়েছে, ‘শান্তিতে থাকুন অমর নায়ক সালমান শাহ।’সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা এই ফটোকার্ডের মাধ্যমে নব্বই দশকের জনপ্রিয় এই নায়কের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন শাকিব খান।
অল্প সময়ের ক্যারিয়ারেই সালমান শাহ যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তা আজও বাংলা চলচ্চিত্রে আলোচনার বিষয়। ১৯৯০-এর দশকে ঢাকাই সিনেমায় নতুন ধরনের তারকা ইমেজ তৈরি করেছিলেন সালমান শাহ। অভিনয়ের পাশাপাশি তার পোশাক, চুলের স্টাইল ও ফ্যাশন দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। খুব অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের স্টাইল আইকন। পর্দায় তার অভিনয় ও ব্যক্তিত্ব দর্শকদের মুগ্ধ করেছিল।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার অকালমৃত্যুতে তখন পুরো চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার মৃত্যু ও ক্যারিয়ার নিয়ে দর্শকের আগ্রহ এখনো কমেনি।
সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের কাছেও তার সিনেমা, অভিনয় ও ফ্যাশন নতুন করে আগ্রহ তৈরি করছে। তার অভিনীত সিনেমাগুলো এখনো দর্শকের কাছে নস্টালজিয়ার বড় অংশ।
প্রতি বছর মৃত্যুবার্ষিকীতে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের সহশিল্পী, নির্মাতা ও তারকারাও নানা আয়োজনে সালমান শাহকে স্মরণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পুরোনো স্মৃতি ও শ্রদ্ধার বার্তা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit