সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার চোরাবালিতে আটকে গেছে। এখন যত বেশি নড়াচড়া করছে, ততই তারা আরও গভীরে তলিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে চট্টগ্রামের লালদিঘি ময়দানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, শনিবার বিকেলে তারেক রহমান অভিযোগ করেছেন, বাংলাদেশে নতুন করে একটি দল ও কিছু মানুষ অরাজকতা সৃষ্টি করছে এবং তাদের প্রচলিত আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে। আমরা তারেক রহমানকে বলতে চাই, আমরা কোনো অরাজকতা শুরু করিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মাধ্যমে আপনারাই গত ছয় মাসে লুটপাট শুরু করেছেন। অরাজকতা আপনারাই শুরু করেছেন।
গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে সারজিস বলেন, যারা বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে ও আইনের অপব্যবহার করে বিরোধীদের দমন করার চেষ্টা করেছে, তাদের পরিণতি থেকে বর্তমান ক্ষমতাসীনদের শিক্ষা নেওয়া উচিত। নিজেদের ব্যর্থতা ও অরাজকতা থেকে মানুষের দৃষ্টি সরাতে বিরোধীদের ওপর দায় চাপানোর রাজনীতি এখন আর বাংলাদেশের মানুষ গ্রহণ করে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, বিরোধী দলে থাকার সময় বিএনপি ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ডাক দিয়েছিল। কিন্তু তারা একটি বালুর ট্রাকও সরাতে পারেনি। তার ভাষায়, যে দল আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং সরকার ও বিরোধী দল—দুই অবস্থানেই ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের কাছ থেকে নসিহত নেওয়ার প্রয়োজন নেই।

সারজিস আলম আরও বলেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে বিএনপির সরকার এমন চোরাবালিতে পড়ে গেছে, এখন যতই নড়াচড়া করছে ততই ভেতরের দিকে তলিয়ে যাচ্ছে। আপনারা নিজেদের ঠিক করুন, ছাত্রদল ও যুবদলকে ঠিক করুন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এমন এক যুগে বাংলাদেশ এসেছে, যেখানে মহিষকে ঘাস খাওয়ানোর জন্যও চাঁদা দিতে হয়। এর চেয়ে নির্লজ্জতার আর কিছু হতে পারে না।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit