রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার?

ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : দিল্লিতে ছাত্র আন্দোলনকে ঘিরে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সোমবার সংসদ অভিযানের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (আগের টুইটার) একটি পোস্ট করে তিনি ছাত্রছাত্রীদের উপর পুলিশি লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের তীব্র সমালোচনা করেন।

তার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কেউ তার সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ প্রকাশ্যে বিরোধিতাও করেছেন।

অরিজিতের পোস্টে ছিল ক্ষোভের স্পষ্ট বহিঃপ্রকাশ। তিনি লিখেছেন, ইয়ার এবার তো ছাত্রদের মারছেন আপনারা এখানে। হ্যালো নেতা, মন্ত্রী!! হ্যালো দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা করে না!!?? কী চলছে এসব ভাই!! নিজেদের কি ভগবান মনে করে নিয়েছেন ***? সব কিছু মনে রাখা হবে! হর হর মহাদেব! মনে রাখবেন একমাত্র পরিবর্তনই শাশ্বত!’ এর পরপরই অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘ওয়াও!! ইউনিফর্ম পরা মানুষ নামের জীবগুলোর গুন্ডার মতো আচরণ করার ভিডিও দেখছি।’

অরিজিতের মন্তব্যে যেমন বহু মানুষ সমর্থন জানিয়েছেন, তেমনই একাংশের আপত্তিও সামনে এসেছে। এক ভক্ত মন্তব্য করে লেখেন, তিনি অরিজিতের রাজনৈতিক অবস্থানে হতাশ। তার দাবি, এতদিন যাকে শ্রদ্ধা করতেন, সেই সম্মান নাকি আর রইল না। এমনকি তিনি লেখেন, এখন থেকে তিনি অরিজিৎকে ঘৃণা করেন।

এই কড়া সমালোচনার জবাবে উত্তেজিত না হয়ে অত্যন্ত সংযত ভাষাতেই উত্তর দেন অরিজিৎ। তিনি জানান, কেউ তাকে সম্মান করলেন কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। কারণ প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকার অধিকার রয়েছে।

তার কথায়, ‘আপনি আমার গান ভালোবাসেন বলেই যে আমার প্রতিটি মতের সঙ্গে একমত হবেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আবার আপনাকে খুশি রাখার জন্যও আমি নিজের মত বদলাব না।’

তবে এখানেই থেমে থাকেননি গায়ক। অরিজিৎ লিখেছেন, ‘মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে, তার জন্য দুঃখিত। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছি, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করেছি, আর সেই অবস্থান থেকে সরে আসার কোনো কারণ দেখছি না।’

শেষে ভক্তকে উদ্দেশে তিনি আরও লেখেন, ‘আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে দিতে পারেন। চাইলে আমাকে সম্পূর্ণ ভুলেও যেতে পারেন। আপনার জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। কিন্তু আমার মত বদলাবে না।’

কিউএনবি/অনিমা/২৩.০৭.২০২৬/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit