রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় ক্যান্সার সহায়ক পটাশিয়াম ব্রোমেট-ঘনচিনি দিয়ে তৈরী হচ্ছে পাউরুটি

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ ল্যাবে পরীক্ষায় পাউরুটিতে ক্যান্সার তৈরির সহায়ক পটাশিয়াম ব্রোমেটের অস্তিত্ব পাওয়া গেছে।

এছাড়া নিষিদ্ধ ঘনচিনি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বেকারি সামগ্রীতে। এক দোকানী পোড়া তেল দিয়ে পোঁকা বেগুণের বেগুণি ভেজে বিক্রি করারও প্রমাণ মিলেছে নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ ল্যাবে। এসব অপরাধের সাজা হিসেবে চার দোকানীর কাছ থেকে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে চৌগাছা পৌর শহরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ ল্যাবে পরীক্ষার পর বেকারি সামগ্রী পাউরুটি ও কেকে পটাশিয়াম ব্রোমেট ও ঘণচিনির অস্তিত্ব মেলে। পরে বিকেলে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকানীদের জরিমানা করা হয়। ল্যাব পরীক্ষায় শহরের কুঠিপাড়া মোড়ের আব্বাস বেকারির পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেটের অস্তিত্ব মেলে।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সামগ্রী তৈরি করার অপরাধে বেকারি মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ল্যাবে ভাই ভাই বেকারির পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেটের অস্তিত্ব পাওয়া যায়। পরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় ১০ হাজার টাকা, পোড়া তেল দিয়ে পোকা বেগুণের বেগুণি অপরিচ্ছন্ন পরিবেশে তৈরির অপরাধে রিহাব মিস্টান্ন ভান্ডারের মালিককে ২০ হাজার টাকা, ও রুমানা বেকারির সামগ্রীতে ঘনচিনি ব্যবহার ও দোকানে ঘনচিনি পাওয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, চৌগাছা পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নয়ন হোসেন, নিরাপদ খাদ্য অধিদপ্তর যশোরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit