বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত।

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি  : দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ত্রকোনার দুর্গাপুরে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সর্বস্তরের অংশগ্রহনে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয় এ দিবস।

এ উপলক্ষে আদালত চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর চৌকি আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সহকারী জজ ও পরিচালক মো. শফিউল আলমের সভাপতিত্বে ও আদালতের জারীকারক সবুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্যে রাখেন ।

সিনিয়র আইনজীবী ও এজিপি শাহনেওয়াজ আকঞ্জি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির প্যানেল আইনজীবী মানেশ চন্দ্র সাহা। অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে ও ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে লিগ্যাল এইড বিষয়ে আলোচনা সভায় অংশনেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যারা ন্যায় বিচার পেতে চান, তাদের জন্য বিচারের পথ সহজ করতেই ২০০০ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগণের আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে, তাহলেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit