শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ; ডিবিসি’র প্রতিনিধির বিরুদ্ধে রাঙামাটিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগ এনে ধর্মী উষ্কানী ছড়ানোকারি ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন করেছে উন্নয়ন বোর্ড এলাকাবাসী।সোমবার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ি ও নারীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ি ও বাসিন্দা আব্দুল ওহাব পাটোয়ারী, জয়নাল আবেদীন, মালেক কমিশনার প্রমুখ।

 
বক্তারা বলেন, বিগত ১৯৯৯ সাল থেকে রাঙামাটির পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ সংলগ্ন এলাকায় স্থাপিত একটি ফোরকানিয়া মাদ্রাসা ২০১৭ সালের দিকে স্থানীয় বানু কমিশনারের নেতৃত্বে জনৈক ভাসানী ফোরকানিয়া মাদ্রাসাটি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া ভোগ করে আসছিলো। সম্প্রতি স্বৈরাচারের পতনের পর স্থানীয় এলাকাবাসী সকলের প্রচেষ্ঠায় উক্ত মাদ্রাসাটি অবৈধ দখলমুক্ত করে সেখানে ইসলাম শিক্ষা পাঠদান শুরু করে। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় অবৈধ দখলমুক্ত মাদ্রসার নিউজ হলেও শুধুমাত্র ডিবিসি টেলিভিশনে সম্পূর্ন বিপরীত ও বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশণ করেছে।
 
বক্তারা বলেন, ডিবিসি টেলিভিশনের ফেসবুক পেইজেও ফটোকার্ড ছাড়া হয়েছে যাহা ধর্মপ্রাণ মুসলমান এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাই উক্ত মিথ্যা সংবাদ পরিবেশনকারি ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit