শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পিকআপ ও সিএনজি সংঘর্ষে নিহত-৫, আহত-১

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাউখালী উপজেলার রাবারবাগান এলাকায় পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ৫জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, সকাল ১০টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় রাউজান থেকে রাঙামাটির দিকে আনা সিএনজি অটোরিক্সা(চট্টমেট্টো-থ-১১-৯১৭৩) বিপরীতমুখী চট্টগ্রামগামী মাহিন্দ্রা পিকআপ(চট্টো মেট্টো-ন-১১ ৬৮৯২) উভয় গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। গুরুত্বর আহত ২জনকে রাউজান জেকে মেমোরিয়াল হাসপাতালে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে আরেকজন মারা গেছে।নিহতদের মধ্যে তিনজনের নাম জানাগেলেও বাকিদের নাম জানা সম্ভব হয়নি। নিহতরা হলেন, (১) তোরাপ হোসেন, বাড়ি রাউজানের চৌধুরী পাড়া, (২) নুন নাহার, বাড়ি পশ্চিম মনারটেক, কাউখালী, (৩) মাহমুদুর রহমান, তার বাড়ি হাটহাজারির ছত্তারঘাট ইছাপুর বলে জানাগেছে।

নিহতদের মরদেহ এবং দূর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা কম্পাউন্ডে আনা হয়েছে জানিয়ে অতিরিতক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেছেন, আমরা আহত একজনকে হাসপাতালে প্রেরণ করেছি আর আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারদের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।   

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit