মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ইরাকি শরণার্থীকে প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক :   শরণার্থী ইস্যু নিয়ে বিতর্কের জেরে এক ইরাকি শরণার্থীকে রুয়ান্ডাতে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সংগঠন দায়েশের হয়ে কাজ করার অভিযোগ এনেছে ইরাকি সরকার। 

এছাড়া এক ব্যক্তিতে হত্যার অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে। তার নাম ওমর আব্দুল সাত্তার আমীন। তাকে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে শরণার্থী মর্যাদা দেওয়া হয়। তবে নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখান করেছেন আমীন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন প্রশাসন উভয়ই তাকে যুক্তরাষ্ট্র থেকে অপসারণের চেষ্টা করে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি শরণার্থী আবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন। কারণ তিনি কোনও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয় অস্বীকার করেছেন। 

এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে খড়গহস্ত হন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, আমীনকে এই মাসের শুরুতেই রুয়ান্ডাতে পাঠানো হয়। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এ বিষয়ে কোনও মন্তব্য করেনি রুয়ান্ডা সরকারের মুখপাত্র। সূত্র: রয়টার্সআরব নিউজ

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit