বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম গণঅভ্যুত্থানে আল্লাহর আরশ কেঁপে উঠলেও খুনি হাসিনার মন গলেনি: কাদের গণি মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

সিকিউরিটি না আমাকে মার খেতে হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : আমি মালিকদের বিপক্ষে দাঁড়িয়েছি, সিকিউরিটি যখন থাকবে না তখন তাদের মাইর খেতে হবে আমাকে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে সচিবালয়ে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন শ্রম উপদেষ্টার কাছে হস্তান্তর করার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শ্রম কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের কাছ থেকে প্রতিবেদন নেয়ার সময় তিনি আরও জানান, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে।

এসময় শ্রম উপদেষ্টা বলেন, কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশনের সুপারিশ বাস্তবায়নে আশাবাদি তিনি। তবে কোনো সময় বেধে দিতে চান না বলেও জানান উপদেষ্টা।

এদিকে কমিশন প্রধান সৈয়দ সুলতার উদ্দিন আহমেদ বলেন, দেশের ৮৫ ভাগ শ্রমিক আইনী সুরক্ষার বাইরে। তাদের সামাজিক নিরাপত্তা নেই। সকল শ্রমিককে ন্যূনতম আইনের সুরক্ষার মধ্যে আনতে হবে বলেও জানান তিনি।

এছাড়া আগামীকাল কক্সবাজার থেকে মহেশখালি সি-ট্রাক সার্ভিস চলাচলের উদ্বোধন হবে বলেও জানিয়েছেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৫,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit