সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট

ইয়েমেনে হামলার পরিকল্পনা ফাঁস, প্রতিরক্ষামন্ত্রীর পাশে ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় সিগন্যাল গ্রুপ চ্যাটেও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার তথ্য শেয়ার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। এই খবর প্রকাশ হওয়ার পর হেগসেথের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। সোমবার (২১ এপ্রিল) একাধিক সংবাদমাধ্যম জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার স্ত্রী, ভাই এবং ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে একটি গ্রুপ চ্যাটে ইয়েমেনে পরিকল্পিত বোমা হামলার তথ্য শেয়ার করেছেন। এরপর হেগসেথের প্রতি সমর্থন জানান ট্রাম্প।

গত ১৫ মার্চ ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে মার্কিন বাহিনী যে হামলা শুরু করেছিল তার তথ্য আগেই প্রথম সিগন্যাল চ্যাটে ফাঁস করেন হেগসেথ।  ওই গ্রুপে ‘ভুল করে’ আটলান্টিক ম্যাগাজিনের প্রধান সম্পাদককে যুক্ত করা হয়েছিল। তবে দ্বিতীয়বার পরিবারের সদস্যদের কাছে হামলার পরিকল্পনা ফাঁস করার অভিযোগ উঠেছে প্রতিরক্ষাপ্রধানের বিরুদ্ধে। এরপর তার নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকে তাকে বরখাস্ত করার দাবিও জানিয়েছেন।

এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আবার শুরু হলো। শুধু সময়ের অপচয়। তিনি অনেক ভালো কাজ করছেন।’ট্রাম্প আরও বলেন, ‘হেগসেথ, একজন সাবেক মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড অফিসার এবং ফক্স নিউজের উপস্থাপক। তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, অনেকেই তার প্রতি অসন্তুষ্ট।

 এদিকে, রোববার প্রকাশিত একটি উপ-সম্পাদকীয়তে, হেগসেথ গত সপ্তাহে যে চারজন প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন বা পদত্যাগ করতে বলেছিলেন, তাদের মধ্যে একজন জন উলিয়ট। তিনি প্রকাশ্যে হেগসেথের সমালোচনা করেছেন। লিখেছেন, ‘সচিবের নেতৃত্বে পেন্টাগন ‘বিশৃঙ্খলা’ এবং ‘অরাজকতার’ মধ্যে রয়েছে।’

ট্রাম্প বলেন, ‘তারা কেবল নতুন গল্প বানাচ্ছে।’তিনি আরও বলেন, ‘আমার মনে হচ্ছে অসন্তুষ্ট কর্মকর্তারা এসব করছে। তুমি জানো, তাকে অনেক অযোগ্য লোককে তাড়ানোর জন্য সেখানে রাখা হয়েছিল। সে এটাই করছে। তাই যখন তুমি এটা করবে, তখন সবসময় তোমার পাশে বন্ধুকে পাবে না।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit