রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

মনিরামপুরে শিক্ষক সমিতির কমিটি গঠন হামিদুল সভাপতি, মজনু সম্পাদক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৩০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্যের দ্বিবার্ষিক অনুমোদিত এ কমিটির সভাপতি হলেন বাগডাঙ্গা-দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম ও সাধারন সম্পাদক দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহ:শিক্ষক এস এম মজনুর রহমান। বাংলাদেশ শিক্ষক-কমর্চারী ঐক্য জোট যশোর জেলার সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মিজানুর রহমান ও সাধারন সম্পাদক শেখ রাজীব মাহমুদ ২১ এপ্রিল রাতে এ কমিটি অনুমোদন করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সম্পাদক শেখ রাজীব মাহমুদ জানান, মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির দ্বিবার্ষিক কমিটির অন্যান্য উল্লেখযোগ্যরা হলেন সিনিয়র সহসভাপতি প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক সিনিয়র সহ:শিক্ষক আব্দুল মজিদ ও মাসুদ কামাল তুষার, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক জিএম ফারুক আলম, দপ্তর সম্পাদক নূর আলী। জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে নব গঠিত এ কমিটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৫,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit