বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয় শুধু ফুটবলপ্রেমীদেরই চমকে দেয়নি, বিপাকে ফেলেছে ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনিকেও। ম্যাচের আগে করা বাজিতে হেরে শেষ পর্যন্ত নিজের কথাই রেখেছেন তিনি। শনিবার নিউইয়র্কের হাডসন নদীতে নৌকা বেয়ে বাজির শর্ত পূরণ করেন রুনি।

বিশ্বকাপে বিবিসির বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করা রুনি আগে মজা করে বলেছিলেন, নরওয়ে যদি ব্রাজিলকে হারাতে পারে, তাহলে তিনি নদীতে নৌকা বেয়ে দেখাবেন। কিন্তু আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায় নেওয়ার পর সেই প্রতিশ্রুতি আর এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না।

শনিবার সকালে হাডসন নদীতে বৈঠা হাতে নামেন রুনি। তার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের সাবেক দুই ফুটবলার জো হার্ট ও মিকা রিচার্ডস।

নৌকায় ওঠার আগে রুনি বলেন, ‘আর্লিং, কথা রেখেছি। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এখন হাডসন নদীতে নৌকা বাইতে নেমেছি।’

বৈঠা চালাতে চালাতেই রসিকতা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। হাসতে হাসতে বলেন, ‘মনে হচ্ছে উরুর পেশিতে টান লেগেছে!’

পাশ থেকে জো হার্টও মজা করে বলেন, ‘নরওয়ে দলের সঙ্গে একটা দৌড়ই হয়ে যাক!’

নৌকা ভ্রমণ শেষে রুনি জানান, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে। সমর্থকেরা অসাধারণ ছিল। তাদের প্রতি সম্মান জানাতেই আমরা এটা করেছি।’

শেষে হলান্ডকে উদ্দেশ করে রুনি বলেন, ‘আশা করি এটা উপভোগ করেছ। মারবেলায় তোমার নাচের ভিডিওও দেখেছি। ছুটি উপভোগ করো।’

এদিকে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ওঠা ইংল্যান্ড শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে। আজ মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। আর রবিবার নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

সূত্র: ইএসপিএন

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit