রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

চৌগাছায় মানবপাচার প্রতিরোধে সভা

এম এ   রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৬৯ Time View

এম এ   রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১এপ্রিল) দুপুরে রূপান্তরের আশ্বাস প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রধান শিক্ষক কামাল আহমেদ বিশ^াস, মাওলানা গিয়াস উদ্দিন, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, এডাব যশোরের সহসভাপতি নাজমুল ইসলাম, গ্রামীণ উন্নয়ন সংস্থার পরিচালক রাসেল আশরাফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সাংবাদিক টিপু সুলতান, সৌদীআরব ফেরৎ মানবপাচারের সার্বাইভার মিনা খাতুন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি’র সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিষদ শাহী জামে মসজিদের ইমাম হাফেজ শাহজাহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তমজিদ হোসেন, এনজিও কর্মী রাফেজা খানম, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা ইউনিয়ন ও জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সারভাইভার ও সিটিপ সদস্যবৃন্দ।

সভায় নিরাপদে বিদেশ গমনের প্রক্রিয়া, মানব পাচার প্রতিরোধে করনীয়সহ মানব পাচারের শিকার সারভাইভারদের সেবার মান উন্নয়নে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। রূপান্তরের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পালের সঞ্চালনায় ও প্রশিক্ষক দ্বিপঙ্কর মন্ডলের সহযোগিতায় সারভাইভারদের চিহ্নিতকরন এবং তাদের সেবা নিশ্চিতে করনীয়সহ রূপান্তর ও আশ্বাস প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম সমন্বয়কারী রবিউল ইসলাম। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে যশোর জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৫,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit