বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

দুর্গাপুরে ইস্টার সানডে পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬৮ Time View

তোবারক হোসেন খোকন .দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন উপাসনালয়ে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকাল থেকেই উপজেলার বিভিন্ন চার্চে খ্রীস্ট ধর্মালম্বী ভাই বোনেরা জড়ো হতে থাকে। পরে দেশ ও জাতির কল্যানে শুরু হয় প্রার্থনা। পরবর্তিতে হিংসা-বিদ্বেষ-সহিংসতা থেকে দূরে থাকার জন্য ধর্মীয় সঙ্গীত ও আলোচনা করা হয়। পরিশেষে আবারো বাংলাদেশের সুখ-সমৃদ্ধি ও দেশের মানুষের কল্যানে বিশেষ প্রার্থনা করা হয়। একইসাথে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্যেও প্রার্থনা করা হয়। জিবিসি চার্চে প্রার্থনা পরিচালনা করেন, রেভারেন্ট স্টিফেন আশিষ রেমা।

স্থানীয় পুরোহিত পাস্টার মাইকেল প্রদীপ বাউল বলেন, পৌরসভাসহ উপজেলায় প্রায় ৬৫টি গির্জা রয়েছে। রোববার ভোরে সুর্যোদয় প্রার্থনা শেষে খ্রিস্ট ভক্তরা গির্জায় আসতে শুরু করেন। পরে দেশ ও জাতির কল্যানে প্রার্থনার মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠনিকতা শুরু হয়। ফাদার জীবন কুমার রাংসা বলেন, ইস্টার সানডে কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসার দিন। এই দিনে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একসাথে আনন্দ ভাগ করে নেয় এবং নতুন করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তিতে পবিত্র বাইবেল থেকে পাঠ, যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস নিয়ে আলোচনা, প্রসাদ বিতরণ, ধর্মীয় কীর্তন পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকালে দেশ ও জাতির কল্যাণ এবং অসুস্থ্য রোগীদের জন্য বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে দিবসের সমাপ্তি ঘটে। 

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit