বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ইংল্যান্ডের সঙ্গে একীভূত হতে চায় স্কটল্যান্ড ক্রিকেট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ১২০ বছরেরও বেশি সময় পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ প্রত্যাবর্তন হবে ক্রিকেটের। এই প্রতিযোগিতাকে সামনে ইংল্যান্ডের সঙ্গে মিলে একটি যৌথ ব্রিটিশ দল হিসেবে খেলতে চায় স্কটল্যান্ড।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ এবং নারী বিভাগে ছয়টি করে দল অংশগ্রহণ করবে। এখানেই হয়েছে ঝামেলা। দলের সংখ্যা কম হওয়ায় র‌্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা দলগুলোরই সবার সুযোগ হবে না। স্কটল্যান্ডের মতো দলের তো প্রশ্নই আসে না।

শুধু পুরুষদের ফুটবল অলিম্পিকের অন্যান্য ডিসিপ্লিনে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস বা নর্দান আয়ারল্যান্ড সবাই গ্রেট ব্রিটেনের পতাকা নিয়ে অংশ নেয়। আলাদা আলাদা দেশ হিসাবে খেলে না। তাই ক্রিকেটেও সম্মিলিত ব্রিটেন দল তৈরির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে স্কটল্যান্ড।

ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেড বলেছেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো। আমরা আলোচনা শুরু করেছি। অলিম্পিকের জন্য গ্রেট ব্রিটেন দল তৈরি করা নিয়ে কথা হচ্ছে।’লিন্ডব্লেড আরও বলেন, ‘ব্রিটেন ক্রিকেট দল তৈরির জন্য ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মতি প্রয়োজন। অলিম্পিকে মাত্র ৬টি দল খেলার সুযোগ পাবে। তাই ব্রিটেন দল তৈরি করতে পারলে ভালোই হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit