বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন মদ্রিচের জাতীয় দলের সতীর্থ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : গত শুক্রবার (১৮ এপ্রিল) রাতে পোক্রিভাচকে বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। মাত্র ৩৯ বছর বয়সেই পৃথিবী ছেড়ে যেতে হলো ২০০৮-২০১০ পর্যন্ত ক্রোয়েশিয়ার জার্সিতে ১৫টি ম্যাচ খেলা লুকা মদ্রিচের এই সতীর্থকে। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, এক সময় ডায়নামো জাগরেব, রেডবুল সালজবুর্গের মতো ক্লাবে খেলা পোক্রিভাচ বর্তমানে খেলতেন দেশটির চতুর্থ বিভাগের দল এনকে ভোজনিচে।

সেই ক্লাবের তিন সতীর্থসহ তাকে বহনকারী গাড়িটির সেন্ট্রাল ক্রোয়েশিয়ার কার্লোভাচ শহরে আরও তিনটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পোক্রিভাচ ও অপর একজন মারা পড়েন। এছাড়া তিনজনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ২০১৫ সালে পোক্রিভাচের হজকিন্স লিম্ফোমা (এক ধরণের ব্লাড ক্যান্সার) ধরা পড়ে। এরপর থেকে খেলা থেকে দূরেই ছিলেন তিনি। চিকিৎসার পর গত বছর ক্যান্সারমুক্ত হয়ে এনকে ভোজনিচের হয়ে অপেশাদার ফুটবলে ফেরেন।

 

ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি মারিজান কুস্তিচ পোক্রিভাচের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘নিকোলা (পোক্রিভাচ) অসাধারণ এক ফুটবলার, যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফুটবলের সঙ্গে বসবাস করেছেন এবং জীবদ্দশায় একটি মারাত্মক ব্যধিকে পরাস্ত করার সাহস দেখিয়েছেন।

আমাদের ফুটবল সম্প্রদায়ের জন্য এটা বিরাট ক্ষতি, বিশেষ করে তার পরিবারের জন্য এটা বেদনাদায়ক।’পোক্রিভাচ ক্রোয়েশিয়ার হয়ে ২০০৮ ইউরোয় খেলেছেন। এছাড়া ২০১০ বিশ্বকাপের বাছাই পর্বেও ইংল্যান্ডের বিপক্ষে দুবার মাঠে নেমেছেন। 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit