রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ঢাকায় এসে আমি খুশি: আমনা বালুচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ বলেছেন, ঢাকায় এসে আমি খুশি। আলোচনা খুব চমৎকার হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন।  

বৈঠক শেষে সাংবাদিকদের আমনা বালুচ বলেন, ঢাকায় এসে আমি খুশি। আলোচনা খুব চমৎকার হয়েছে। বাংলাদেশের খাবার, এখানে শপিং কেমন হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, খুব ভালো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত দুদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেন আমনা বালুচ। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন। আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

দুদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে যোগ দিতে গত বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসেন আমনা বালুচ। উল্লেখ্য, ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর ১৫ বছর এই বৈঠক আর হয়নি। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আবার অনুষ্ঠিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit