শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায় সকালের মধ্যে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বিশ্বকাপে হঠাৎ ড্রোন আতঙ্কে ফুটবলাররা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুনের ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, কী বলছেন চিকিৎসকরা?

ভিনদেশি নারীর প্রতি ইমিগ্রেশন কর্মকর্তার আচরণে মুগ্ধ দুবাইয়ের শাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ( ডিএক্সবি) কর্মরত এক ইমিগ্রেশন কর্মকর্তার মানবিক আচরণ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। হুইলচেয়ারে বসা এক বৃদ্ধা যাত্রীকে সহানুভূতির সাথে তার  বিদায় জানানোর ঘটনা ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়। আর এই উদারতার প্রশংসা করতে ভোলেননি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

ঘটনার বর্ণনা দিয়েছেন দুবাইয়ের জনপ্রিয় রেডিও চ্যানেল ‘আল আরাবিয়া ৯৯’-এর উপস্থাপক হেবা মোস্তফা সালেহ ও ওই নারী যাত্রীর পুত্রবধূ। তিনি জানান, সম্প্রতি তার বৃদ্ধা শাশুড়ি সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা চেকিং শেষ করে হুইলচেয়ারে বসা অবস্থায় প্লেনে উঠতে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই আবদাল্লাহ আল বালুশি নামের এক ইমিগ্রেশন কর্মকর্তা তাকে থামান এবং তার ছেলেকে সামনে ডাকেন।

আল বালুশি জিজ্ঞেস করেন, ‘মা আমাদের দেশ ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? আমরা কি কোনো ভুল করেছি, কষ্ট দিয়েছি?’ছেলে জানান, চিকিৎসকের শিডিউল থাকায় তাকে ফিরতে হচ্ছে। তখন ওই কর্মকর্তা মৃদু হেসে বলেন, ‘মাফ করবেন, আমি ওনাকে শুধুই থামিয়েছি যাতে আপনি ভালোভাবে বিদায় জানাতে পারেন। আমরা ওনার দোয়া চাই। তাকে বলুন কোথাও ত্রুটি হলে যেন আমাদের ক্ষমা করেন। আমরা উনার ফিরে আসার অপেক্ষায় থাকব।

এই আন্তরিক মুহূর্তটি রেডিওতে বর্ণনা করেন হেবা। পরবর্তীতে সেই ক্লিপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নজরে আসে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদের। তিনি ভিডিওটি টুইটারে শেয়ার করে লেখেন—‘যে কেউ একজন ভ্রমণকারীর মুখে হাসি ফোটায়, তার প্রতি আমার স্যালুট। এটাই আমাদের কাঙ্ক্ষিত দুবাই।’ উল্লেখ্য, শেখ মোহাম্মদ নিয়মিতভাবে তার দেশের সেবাপরায়ণ ও মানবিক সরকারি কর্মচারীদের উৎসাহিত করে থাকেন। নাগরিকদের পাশে দাঁড়ানো, সেবার মান উন্নয়ন এবং মন ছুঁয়ে যাওয়া আচরণকেই তিনি দুবাইয়ের ‘পরিচয়’ হিসেবে তুলে ধরেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit